মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

তথ্য মন্ত্রণালয়ের নবযোগদানকৃত উপদেষ্টার সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবযোগদানকৃত উপদেষ্টা মো, মাহফুজ আলম মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে।

 

তিনি মন্ত্রণালয়ের কাজের মান-উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা মন্ত্রণালয় পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভার শুরুতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাসমূহের পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী।

 

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025