বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

নাসার সুপারসনিক বিমানের সফল উড্ডয়ন

শব্দের চেয়ে দ্রুতগামী (সুপারসনিক) এক বিশেষ জেট বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও যুদ্ধবিমান-স্যাটেলাইট এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা লকহিড মার্টিন কর্পোরেশন যৌথভাবে এই অত্যাধুনিক বিমানটি তৈরি করেছে। যৌথ প্রচেষ্টায় নির্মিত এই বিমানটির নাম এক্স–৫৯।

এ প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ নকশার কারণে এটি শব্দের গতির চেয়ে দ্রুত চললেও বিমানটি খুব সামান্য শব্দ তৈরি করে। সুপারসনিক বিমানের এমন সফল পরীক্ষা ভবিষ্যতে উচ্চ শব্দহীন ও দ্রুতগামী বাণিজ্যিক বিমান নির্মানে নতুন সম্ভাবনা তৈরি করেছ ।

নাসার এক্স–৫৯ জেটটি এই সপ্তাহে ক্যালিফোর্নিয়ার মরুভূমির আকাশে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। পরীক্ষাটি সফলভাবে শেষ হয়ে এবং বিমানটি নিরাপদে নাসার আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারে অবতরণ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি বাণিজ্যিক বিমান পরিবহন খাতে বিপ্লব আনতে পারে। যদি এক্স–৫৯ প্রকল্প সফল হয় তবে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের মতো দীর্ঘ দূরত্বের ফ্লাইটের সময় প্রায় অর্ধেকে নেমে আসবে।

সূত্র : ইউরো নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025