শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য

নতুন ছাত্র সংগঠনের নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হলেন আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।

শিক্ষা, ঐক্য, মুক্তি এই তিন মূলনীতিকে ধারণ করে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী।  আর সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।

 

আজ বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে। এতে নতুন ছাত্রসংগঠনের নাম ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাবির কমিটি ঘোষণা করা হয়।

ঢাবি কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের ও সদস্য সচিব হয়েছেন মহির আলম। ঢাবি কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার ও মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম।

ঢাবি কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার।

এর আগে, হত ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025