শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ১৫ মাসে আমার যথেষ্ট সফলতা আছে। আর যেগুলো আমি করতে পারিনি সেগুলো আমার ব্যর্থতা। এতে আমার করার কিছু ছিল না। কারণ ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না।

শুক্রবার (৩১ অক্টোবর) পঞ্চগড় জেলা শহরের রৌশনাবাগ এলাকার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে পঞ্চগড় জেলার সকল তৌহিদী জনতার উদ্যোগে আজিমুশ্বান শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস। আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি। মডেল মসজিদগুলো, যেগুলো নির্মাণে দুর্নীতি অথবা অনিয়ম আছে, এগুলোর জন্য আমরা পাওয়ার ফুল কমিটি গঠন করেছি। উনারা অতিসত্বর আমাদের কাছে রিপোর্ট দেবেন।

ইসলামিক ফাউন্ডেশনে বেশ কিছু অনিয়ম ছিল জানিয়ে তিনি বলেন, আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। কালকে আমাকে রিপোর্ট দিয়েছেন এবং উনার তদন্ত অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

ড. খালিদ হোসেন বলেন, হজের টাকা ফেরত দিয়েছি ৩৯ কোটি। যেগুলো এজেন্সির টাকা সৌদি আরবে ছিল। আমার মন্ত্রণালয়ে আমার জানামতে দুর্নীতির কোনো স্কোপ নেই। আমি নিজেও দুর্নীতির সাথে যুক্ত নই। আমার অফিসাররাও যাতে দুর্নীতিমুক্ত থাকে, আমি যথেষ্ট সোচ্চার আছি।

উপদেষ্টা আরও বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং একটি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025