বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

এ দেশের মানুষ কখনও পরাজয় বরণ করেনি, করবেও না: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। এ দেশের মানুষ কখনও পরাজয় বরণ করেনি এবং করবেও না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশ আমাদের এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি, মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিষয়ে সবার আগে বাংলাদেশ।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যা হওয়ার হয়ে গেছে। সমস্যাগুলো সমাধান করেন। যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগোতে পারি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025