রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি। ২৪-এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে তারা।

বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, সাম্য হলো একটি আদর্শ।

সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১ ও চব্বিশের তরুণরা। সাম্যের সমাজ এবং গণতন্ত্রকে একটি কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে তরুণদের কথা বারবার আমাদের স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে।তিনি শহীদ সন্তানদের স্মৃতি স্মরণ করে বলেন, তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে। আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও সকল অসঙ্গতি দূর করতে সাংবাদিক, রাজনৈতিক দল, তরুণ জনগোষ্ঠীসহ সবার সহযোগিতা লাগবে।

শারমীন এস মুরশিদ বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। তাদের লেখনির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায়, সেদিকে নজর রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025