বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

ফান্ড ব্যয় করে হলেও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে:আব্দুল্লাহ তাহের

জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তা না হলে আগামী নির্বাচনগুলোতেও এ চাপ বজায় থাকবে বলে জানান তিনি।

এই জামায়াত নেতা বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা দিয়ে মাসের শেষদিকে গণভোট আয়োজন সম্ভব।

বুধবার (২৯ অক্টোবর) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হয়, তবে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে। কারণ গণভোট হচ্ছে জুলাই সংস্কারের ওপর জনমত, আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশের রাষ্ট্রক্ষমতা নির্ণয়ের একটি নির্বাচন। সুতরাং দুটির চরিত্রই ভিন্ন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025