বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

নভেম্বরেই গণভোট চায় জামায়াত

জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসেই গণভোট আয়োজনে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে জামায়াত। এ প্রস্তাবসহ মোট ১৮টি প্রস্তাব দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে। এতে নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গণভোট প্রসঙ্গ সাংবাদিকদের গোলাম পরওয়ার বলেন, ১৮ দফার মধ্যে একটি গণভোট নির্বাচনের আগে করতে হবে। যে জাতীয় সনদ তৈরি হচ্ছে, জুলাই জাতীয় সনদে সেসব বিদ্যমান রাষ্ট্রকাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে। জানার পরেই না তারা ‘হ্যাঁ’, ‘না’ ভোট দেবে। যদি একই দিনে ভোট হয়, তাহলে ভোটারও তো জানতে পারলো না।

সংস্কার ও জাতীয় সনদের বিষয়গুলো নির্বাচন কমিশনকে জনসমক্ষে প্রকাশ করতে হবে বলেও জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, কমিশন ওয়েবসাইটে দেবে, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবেন। এর জন্য নভেম্বরই উপযুক্ত সময়।

জামায়াতের এই নেতা আরও বলেন, একই দিনে ভোট হলে কেন্দ্রে সহিংসতা হতে পারে, দু–চারটা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে। ভোট বন্ধ হলে গণভোটের দশাটা কী হবে? এগুলোর ব্যাপারে ওনারা (নির্বাচন কমিশন) কোনো নেতিবাচক কথা বলেননি, ধৈর্যের সঙ্গে শুনেছেন। মনে হচ্ছে আমাদের কথার প্রতি ওনারা কনভিন্স হয়েছেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025