বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

২৮ অক্টোবরের হত্যার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতাকর্মীদের চালানো হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়ে বিজয় নগর পানির ট্যাঙ্কে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের সদস্য আব্দুল হালিম, রফিকুল ইসলাম খানসহ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

সমাবেশে সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, ‘২০০৬ সালের এই দিনে ঠিক বিকেলে আমাদের স্টেজে সব সাবেক নেতারা ছিলেন। মতিউর রহমান নিজামী সাহেবের বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন শহীদ জসিম। আজ আনন্দের বিষয়। সাবেক আমির নিজামী ভাইসহ সবাই আল্লাহর মেহমান হয়ে গেছেন। আজ ২০ বছর পর আমরা এখনো সেই বায়তুল মোকাররমে আছি। আর শেখ হাসিনা এখন ভারতে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘শেখ হাসিনাকে ২০ বার ফাঁসি দিলেও এই হত্যার ন্যায়বিচার হবে না। ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের নির্দেশ দেন শেখ হাসিনাসহ হাসানুল হক ইনু, রাশেদ খান মেননরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব মামলার বিচার করতে হবে। বিচার সম্পন্ন করতে হবে। শেখ হাসিনাসহ সবাইকে ফাঁসি দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025