বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সফররত কমনওয়েলথ প্রতিনিধিদল। কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শায়রুল আরও জানান, বিএনপির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025