বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির সমাধান করতে হবে: মুজিবুর রহমান

গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির সমাধান করে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নায়েবে আমির মুজিবুর রহমান।  তিনি বলেন, যারা জনগণের ভোটে বিশ্বাসী নয়, তারাই গণভোটকে ভয় পায়।

এজন্য তারা গণভোট আয়োজনে সরকারকে সহযোগিতার পরিবর্তে সংবিধানের দোহাই দিয়ে ভুল পথ দেখাচ্ছে।

সোমবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগরীর দক্ষিণ এই সভার আয়োজন করে।জামায়াত নেতা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষ স্বাধীনভাবে বসবাসের সুযোগ পেয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের দোসররা নানাভাবে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে।

গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে আগামীতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে হবে।নির্বাচনের জনগণের মতের প্রতিফলন করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এ পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে সংঘর্ষ ও মনোনয়ন বাণিজ্য কমে আসবে বলেও মনে করেন তিনি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025