বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

বিএনপি সরকার গঠন করলে বেসরকারি খাতকে প্রাধান্য দেবে : আমীর খসরু

আগামীতে সরকার গঠন করতে পারলে বিএনপি অর্থনীতির নতুন মডেল তৈরি করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের হাত থেকে নিয়ন্ত্রণের পরিমাণ কমিয়ে এনে বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি কমিয়ে কাজের গতি ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হবে।

সোমবার রাজধানীতে ‘ইকোনমিক রিফর্ম সামিট’ এর উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির এ নেতা।

আমীর খসরুর মতে, আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন। আমলাতন্ত্রের ক্ষমতা কমিয়ে আনারও পক্ষে মত দেন দিয়েছেন তিনি।তিনি আরও বলেন, ৩১ দফা বিএনপির প্রতিশ্রুতি। কেউ ঐকমত্য হোক বা না হোক বিএনপি বাস্তবায়ন করবে।

নির্বাচনী জোটের শরিকদের পছন্দ মতো প্রতীকে ভোট করতে দেওয়া উচিত। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না।তিনি বলেন, নীতি প্রণয়ন আমলাদের কাজ না। যারা সংশ্লিষ্ট তাদের দিয়ে করতে হবে।

মূল অর্থনৈতিক পরিকল্পনায় নতুন অর্থনৈতিক মডেল প্রস্তুত করতে হবে। সবার অংশগ্রহণ থাকতে হবে। সবার সুযোগ থাকতে হবে। গণতান্ত্রিক অর্থনীতির প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি। ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল করবে বিএনপি।
তৃণমূলের অর্থনীতির কারিগরদের ওপর বিনিয়োগ করতে হবে।বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক দল সরকার চালায় না, সরকার চালায় প্রতিষ্ঠান। মানুষের জন্য সরকার চালাতে চাইলে প্রতিষ্ঠানগুলো স্বাধীন করতে হবে। বিএনপি প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ করেনি, তাই ব্যাংক-শেয়ারবাজারে লুটপাট হয়নি। বড় প্ল্যান নিয়ে আমরা আসতেছি। ব্যাংকিং ডিভিশন থাকবে না।

দেশের সব প্রান্তিক মানুষকে জিডিপির সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে মন্তব্য করে আমীর খসরু বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের মানুষের কর্মসংস্থান বাড়ানোসহ জনকল্যাণমূলক অর্থনীতির মডেল হাতে নেওয়া হবে। অতীতের অর্থনীতির মডেল ছিল শুধুমাত্র একটি শ্রেণির মানুষের জন্য। যেখানে সাধারণ মানুষ ছিল উপেক্ষিত। আগামীতে এই বৈষম্য দূর করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025