বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার

রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, “এ সময় নানা পরাশক্তি ও গোয়েন্দা সংস্থা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হবে। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের পথে অনেক বাধা আসতে পারে।

তবে জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। ”গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, “‘গণঅধিকার পরিষদ’ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম থেকে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী দলটির নেতা ভিপি, নুর–এর ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। ”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025