বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

২৪০ মিলিয়ন ডলার পাচার করেছে আওয়ামী লীগ: শিবির সেক্রেটারী

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, তারা (আওয়ামী লীগ) ২৪০ মিলিয়ন ডলার পাচার করে ফেলছে। অভ্যন্তরীণ দুর্নীতি প্রায় ২৮ লক্ষ কোটি টাকার উপরে। এটা কল্পনা করা যায় না। এই বাংলাদেশ থেকে তারা ৮ বছরের বাজেটের পরিমাণ সম্পদ লুটপাট করেছে।

তিনি বলেন, যদি এটা দেশের ভেতরে থাকতো, যদি ইকোনোমি হাব তৈরি করতো, যদি ইঞ্জিনিয়ারদের কাজে লাগাতো, ডিপ্লোমাদের ইনিস্টিটিউটগুলোকে আরও বেশি টেকনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করতো, এখানে সবচেয়ে মেধাবীরা যদি ভর্তি হতে পারতো, বুয়েটে পড়ার পর ৬২ শতাংশ বিদেশে চলে যায়, এই ৬২ শতাংশকে যদি দেশে রাখা যেতো, গবেষণাগার তৈরি করা যেতো, কোটি কোটি টাকা ইনভেস্ট করা যেতো, এই দেশ চার বছরের ব্যবধানে একটি স্বাবলম্বী দেশে পরিণত হতো।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেনিক শিবির এ আয়োজন করে।

পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি শাহাদাত হোসেন আরমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম।

পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, জেলা কমিটির সেক্রেটারী আব্দুর রহমান প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025