শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

আওয়ামী বয়ানকে ধারণ করেই নয়া রাজনীতির কথা বলা হচ্ছে: শিবির সভাপতি

ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া আওয়ামী বয়ানকে ধারণ করেই নয়া রাজনীতির কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

‘আওয়ামী বয়ানে নয়া রাজনীতি!!!!’ শিরোনাম দিয়ে জাহিদুল ইসলাম তার পোস্টে লিখেছেন, ‘৭১ নিয়ে আওয়ামী লীগের মিথ্যা বয়ানের রাজনীতি ৩৬ জুলাই কবর রচিত হয়েছে। এই প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়ানকে ডাস্টবিনে ছুড়ে মেরেছে। কিন্তু আজ সেই ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া আওয়ামী বয়ানকে ধারণ করেই নয়া রাজনীতির কথা বলা হচ্ছে।’

jagonews24

তিনি বলেন, ‘নতুন বয়ানের সংকট চলছে। ওকে চালিয়ে যান, কিন্তু পরিণতি যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতই হয়, তাহলে দায় কার? আওয়ামী লীগের বয়ান কপচানো মানুষগুলোকে দেখলে সত্যিই মায়া হয়। মুখে নয়া রাজনীতির ফেনা, বাস্তবে আওয়ামী বয়ানের উচ্ছিষ্ট নিয়ে পথচলা।’

শিবির সভাপতি বলেন, ‘নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবে কিন্তু আমাদের পরামর্শ গ্রহণ করবে না। অন্যকে ব্যবহার করার রাজনীতি না করে নিজের পায়ে দাঁড়ানো ও নিজস্ব বয়ান তৈরি করাই রাজনীতির নৈতিকতা। সবার জন্য দোয়া ও শুভকামনা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025