মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

ড. মঈন খানের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি ও সমমনা দলের প্রতিনিধিরা এ সফরে যাচ্ছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিনিধিদলটি চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বিএনপির তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। 

আরও বলা হয়- বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও তাদের যুগপত্ আন্দোলনের শরিক দলের নেতারাও রয়েছেন প্রতিনিধিদলে। তাঁদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বাংলাদেশ জাতীয়দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

এর আগে, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২০২৪ সালের ৭ নভেম্বর বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল চীন সফর করেছিল।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও দলের মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025