রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

প্রবাসীরাই দেশ চালাচ্ছেন : সাখাওয়াত

রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই দেশ চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর এলিফেন্ট রোডে বিআইআইএসএস’র অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

সাখাওয়াত বলেন, ‘প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যকে রিবিল্ড করেছে।

সেসব দেশের ন্যাশনাল লিডাররাও এমনটাই মানছে।

কোনো দেশের বিপক্ষে নন জানিয়ে এই উপদেষ্টা বলেন, প্রতিবেশী তিন দেশের নিউক্লিয়ার ওয়ার হলে আমাদের কী হবে, সেটা মাথায় রেখেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।

মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, যেহেতু মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত, এজন্য দুদেশেরই দুদেশকে প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা খারাপভাবে সামলেছি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025