বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবারও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  রোববার স্থানীয় সময় দুপুরে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দুটি আক্রমণ চালানো হয়।  হামলায় এখন পর্যন্ত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে হামাসের বিরুদ্ধে।  ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ‘হামাসই প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের সেনাদের ওপর আক্রমণ চালায়। ফলে আইডিএফ আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে বাধ্য হয়। ’

অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা অন্তত ৪৭ বার এ চুক্তি লঙ্ঘন করেছে।

 এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন।গাজার রাফাহ সীমান্ত বন্ধ রাখায় মানবিক বিপর্যয় আরও বেড়েছে।  হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমান্ত না খুলে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন।

গোষ্ঠীটির এক মুখপাত্র বলেন, ‘রাফাহ সীমান্ত বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ দুদিকেই আটকে আছেন।

ধ্বংসস্তূপে আটকে থাকা আহত ও মৃতদের উদ্ধারের কাজও ব্যাহত হচ্ছে। ’সূত্র: আল জাজিরা, বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025