শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় গোসলে নেমে শিশু নিখোঁজ বরিশালে ২ হাজার ৩৫ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা

নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনায় যত বাধা আসুক না কেন, তা হাসিমুখে মোকাবিলা করা হবে।

শনিবার বি‌কে‌লে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। আমাদের লক্ষ্য, নির্বাচন যেন নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর হয়।

পথে যত চ্যালেঞ্জই আসুক, আমরা হাসিমুখে তা সামাল দেব।তিনি আরও বলেন, আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছি। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, সকা‌লে প্রধান নির্বাচন কমিশনার বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025