মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

শহীদ মিনারে শ্রদ্ধা জানাল বিএনপি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, ভাষা আন্দোনের সোপান পেরিয়ে আমরা ধীরে ধীরে স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি।

যখন আমরা স্বৈরাচারের কবলে পড়েছি, তখন বায়ান্ন আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে। 

তিনি বলেন, বায়ান্নর প্রেরণায় আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে। এই প্রেরণায় দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে জুলাই-আগস্ট (অভ্যুত্থান) হয়েছে।

 

তিনি আরও বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ংকর দুর্নীতিবাজ, উৎপীড়ক, রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অথচ গণতন্ত্রের পক্ষে থাকলে তাদেরই ভালো হতো।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষে থাকলে কেউ পালায় না। এর উদাহরণ বেগম খালেদা জিয়া।

এত নিপীড়নের পরও তিনি জনগণ ও দেশ ছেড়ে যাননি। 

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। পরে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তাদের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। নির্বাচন দীর্ঘায়িত করা উচিত হবে না।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025