মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-এনটিএমসি মহাপরিচালকসহ ১০ জন

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি এবং এনটিএমসির সাবেক মহাপরিচালকসহ ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা দুটি আলাদা প্রিজন ভ্যানযোগে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজির করা সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন ও ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক।

এছাড়া, র‍্যাবের দুই সাবেক কর্মকর্তাকেও হাজির করা হয়েছে।

তারা হলেন, সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। 

গত বছরের ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025