মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপির ২ দিনের কর্মসূচি

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। এর অংশ হিসেবে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হবে।

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ পয়েন্টসহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার ১১টি পয়েন্টে তাঁবু খাঁটিয়ে একই সময়ে এ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার লালমনিরহাট রেলসেতুর পাশে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫টি জেলার সবগুলো পয়েন্টে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হবে। 

অন্যদিকে কর্মসূচির দ্বিতীয় ও শেষদিনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে সবগুলো পয়েন্টে ভার্চ্যুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025