সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বারডেম হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা ফরিদ কবির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদ কবির জানান, মরদেহ হাসপাতালের মর্গে আছে। শুক্রবার বেলা ১১টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বুধবার বিকেলে আহমদ রফিককে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত ঘোষণার ৭ মিনিট আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কিডনির সমস্যার পাশাপাশি সম্প্রতি কয়েকবার তার ‘মাইল্ড স্ট্রোক’ হয়।

১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় রোববার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025