সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিবিরের মিছিল

ফিলিস্তিনের গাজায় অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এ প্রতিবাদ ও সংহতি মিছিল হয়। বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন ও মহানগর পশ্চিমের সভাপতি আবু তাহেরের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

সিবগাতুল্লাহ জানান, ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা চলছে। এরই মধ্যে অসংখ্য নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাদের মৌলিক অধিকার- খাবার, চিকিৎসাসহ সব মানবাধিকার হরণ করা হয়েছে। যখন ফিলিস্তিনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সংগঠনগুলো সাহায্য নিয়ে যেতে চায়, তখন সেগুলো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। বিশ্বের রাষ্ট্রগুলো যেখানে তাদের সহযোগিতা করার কথা, সেখানে বরং বিরোধিতা করছে।

এমন রাষ্ট্রের প্রধানদের ধিক্কার জানিয়ে সিবগাতুল্লাহ বলেন, ‘পৃথিবীর সব মুসলমানই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ ফিলিস্তিনের মজলুমদের পাশে আছে। আমরাও বাংলাদেশ থেকে তাদের পক্ষে আছি এবং পূর্ণ সংহতি প্রকাশ করছি। আজ হোক বা কাল হোক- ফিলিস্তিন স্বাধীন হবেই, ইনশাআল্লাহ।’

সমাবেশে আরও বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম এবং জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

এ সময় শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025