রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফিলিস্তিন যতদিন স্বাধীন না হয়, আমরা তাদের পাশে থাকবো :রফিকুল ইসলাম খান

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর গাজায় ত্রানবাহী ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকারকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা; এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

ত্রাণবাহী জাহাজের মানবাধিকারকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজে তারা হামলা করছে সেখানে ৫০০ এর বেশি অধিকারকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসব কর্মীকে দ্রুত মুক্তি দিতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, ইহুদিরা জানে না যে, মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। বিশ্বাস করি, শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে।

রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে। এই অঞ্চলকে ইসরায়েলমুক্ত ঘোষণা করতে হবে। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারী নেতানিয়াহুকে এরইমধ্যে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025