রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই’

ইসলামি শিক্ষাব্যবস্থা ‘দরসে নেযামী’র আলেমদের নিয়ে সম্প্রতি মাওলানা তারেক মনোয়ারের দেওয়া বক্তব্য সম্পূর্ণ তাঁর নিজস্ব এবং এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে দলটি। সেই সঙ্গে এ বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর প্রতিবাদ জানিয়েছে তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, কয়েক দিন আগে মাওলানা মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব, এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি এরই মধ্যে এ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।

জামায়াত নেতা এহসানুল বলেন, তাদের দল বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তারা আলেমদের মুসলিম উম্মাহর রাহবার (পথপ্রদর্শক বা নেতা) হিসেবে সম্মান করেন। আলেমরা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান জামায়াত কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে জামায়াতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025