সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৩০, ককটেল উদ্ধার

রাজধানীর ফার্মগেট ও তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চারটি ককটেল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত ৩০ জনকে আটক ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পানি ভবনের সামনে থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান আরও জানান, এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম

পুলিশের দাবি, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এই নাশকতা চালানো হচ্ছিল। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025