সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচনে সেনা চায় জামায়াত রাতে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি রংপুরে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

টঙ্গীতে গুদামে আগুন মৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন ফায়ার ফাইটার শামীম

ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025