সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমির

জামায়াতকে যারা গালি দেয় তার জবাবে গালি নয়, বরং দোয়া হবে জামায়াতের কর্মসূচি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।’

তিনি আরও লিখেছেন, ‘দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। এই দায়িত্বের আমানতের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা সেই কাজটাই করি।’

জামায়াত আমির আরও বলেন, ‘ফায়সালা মহান মা’বুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তা‘আলা সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025