মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আল্লাহর আইন প্রতিষ্ঠায় মাঠে ওলামাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য মাঠে ওলামা-মাশায়েখদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম শহরের দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে মহেশখালী-কুতুবদিয়ার ওলামা-মাশায়েখ সমাবেশে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, আগামী নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নিতে হবে। ছোটোখাটো মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কুতুব শরিফ দরবারের প্রধান শাহজাদা ও দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মনিরুল মন্নান।

বিশেষ অতিথি ছিলেন বায়তুল মোকাররম জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহিল বাকি আল মাদানী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

এছাড়া কুতুবদিয়া উপজেলা আমির আ স ম শাহরিয়ার, জামায়াত নেতা আবু হেনা মোস্তফা কামাল, সরকারি অ্যাডভোকেট মোবারক হোসাইন, এডিশনাল অ্যাডভোকেট ফরিদুল আলমসহ স্থানীয় ওলামা-মাশায়েখরা সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025