সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীর মতিঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইদুল আলম সিফাত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে মতিঝিলের ফকিরাপুল কালভার্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সিফাত। এসময় মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।

নিহতের বাবা মাসুদ আলম বলেন, আমার ছেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তার এলএলবি পড়ার পরিকল্পনা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল।

সিফাতের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামে। বর্তমানে ওয়ারীর রাংকিং স্ট্রিটের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025