বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে: ইফতেখারুজ্জামান

গণ-অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে— এমন উদাহরণ খুবই বিরল। এখনও দলীয়করণ রয়ে গেছে, বদলেছে শুধু রূপ।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে নির্বাচন বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা— এই তিনটি শক্তি নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। এই তিন শক্তির টানাপোড়েনের মধ্য দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়।

তিনি বলেন, গত ৫৪ বছর ধরেই দলীয়করণের কারণে দেশ নানামুখী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এসব দুর্বলতাকে মাথায় রেখে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।

একইসঙ্গে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে, সেটিও চিহ্নিত করা জরুরি। এসব বিষয় মাথায় রেখে সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সব কিছু সত্ত্বেও নির্বাচন কমিশন চাইলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025