মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে : দুদু

আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে। যখন দেশকে নির্বাচনের পথে আনা যাবে তখনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে। ’

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতীকী যুবসমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।দুদু বলেন, ‘বিএনপি মনে করে, নির্বাচনই দেশের পরিস্থিতি স্বাভাবিক করবে। এ নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের মতো কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত মামলার মুখোমুখি হননি।

সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়। ’দুদু আরও বলেন, ‘ভারতে বসে পতিত আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে বাংলাদেশের মানুষ এইসব ষড়যন্ত্র রুখে দেবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025