সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ডাকসু নির্বাচন -এএফ রহমান হল ও মুহসীন হলেও এগিয়ে শিবিরের প্রাথীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ও হাজী মুহম্মদ মুহসীন হলেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

মুহসীন হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সাদিক কায়েম ৬৩৩ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ২৩১ ভোট পেয়েছে। এছাড়া কাদের ৭০, উমামা ৫৬ ও শামীম ১২৩ ভোট পেয়েছেন।

জেনারেল সেক্রেটারি (জিএস) পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ৫০১ ভোট। এছাড়া ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ২৫৮ ভোট এবং মেঘমল্লার বসু ১০৬ ভোট পেয়েছেন।

এজিএস পদে হলটিতে সর্বোচ্চ ৫২৭ ভোট পেয়েছেন ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান। এছাড়া ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ ৪৭৪ ভোট ও জুবেল ৪০ ভোট পেয়েছেন।

স্যার এ এফ রহমান হলে ভিপি পদে সাদিক কায়েম ৬০২ ভোট পেয়েছেন। এছাড়া আবিদুল ইসলাম ১৮৬, কাদের ৯১ ও উমামা ৭৯ ভোট পেয়েছেন।

জিএস পদে আরাফাত ১২৫, ফরহাদ ৪৮৮, হামিম ২৪৫, মেঘমল্লার ১৫৭ ও বাকের ৫৪ ভোট পেয়েছেন।

এই হলে এজিএস পদে মহিউদ্দিন খান ৫১২ ভোট পেয়েছেন। এছাড়া মায়েদ ১৮৩ ও তাহমিদ ১১৯ ভোট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025