শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য উপদেষ্টা

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ইনস্টিটিউটে পৌঁছান তিনি। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ তিনি ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দগ্ধদের চিকিৎসা, সেবার মান ও অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তার সঙ্গে চিকিৎসকদের একটি দলও যান সেখানে।

এর আগে সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. সায়েদুর রহমান জানান, ভয়াবহ ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। এখনও ৭টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। এর মধ্যে ৬টি মরদেহ বার্ন ইনস্টিটিউটের মর্গে এবং একটি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মরদেহগুলো অজ্ঞাতপরিচয়ে সংরক্ষিত আছে। একই সঙ্গে নিহত পাইলটের মরদেহও এখনো মর্গে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025