সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

‘জুলাই চেতনাকে সম্মান জানাতেই দ্রুত ডাকসু নির্বাচন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানাতে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন দেওয়া হচ্ছে।

রবিবার ঢাবির সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভার আয়োজন করা হয়। এতে অংশ নেয় নির্বাচনের কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি, সব রাজনৈতিক দলসহ অংশীজনরা।

ঢাবি উপাচার্য বলেন, ব্যক্তিগত কোনো এজেন্ডা নয়, যেহেতু সবাই আমরা এ বিষয়ে একমত, তাই এ নির্বাচনকে জুলাই স্পিরিটকে সম্মান জানানোর উপায় হিসেবে করতে চাই।

নির্বাচনের পাশাপাশি সম্প্রতি ঢাবিতে ঘটে যাওয়া হত্যা ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার কাজও অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এদিকে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার পরিষদ। ডাকসু নির্বাচন বানচালে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ আন্দোলনকারীদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025