শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

খামেনির ‘অস্তিত্ব’ থাকা উচিত নয়: ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির “অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না”। দেশটির স্থানীয় গণমাধ্যম এবং এএফপি এই তথ্য জানায়।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সোকোরা হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তেল আবিবের কাছে হলোনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোয় গুলি চালানোর নির্দেশ দেন।

“তিনি ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে একটি লক্ষ্য বলে মনে করেন…এই ধরনের ব্যক্তির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না,” বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025