বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির: ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলবে ও খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান অবস্থান বজায় রাখেন, তবে তার পরিণতিও হতে পারে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে কাতজ বলেন, আমি ইরানি শাসককে সতর্ক করে দিচ্ছি, তিনি যেন যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির পক্ষে নন। বরং ইরানের পরমাণু ইস্যুর একটি স্থায়ী ও বাস্তব সমাধান চান। কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন থেকে আগেভাগেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই পুরোপুরি একটি সমাপ্তি, অর্থাৎ পরমাণু অস্ত্রের সম্পূর্ণ ত্যাগ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025