বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে:জামায়াত আমির ১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০৭ হাম উপসর্গে একদিনে ৪ প্রাণহানি জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি এমন সমাজ চাই না, যেখানে মানুষ ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরবে :মোহাম্মদ সেলিম উদ্দিন ‘লংমার্চে জনগণের ন্যায্য দাবি উঠবে, বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে চট্টগ্রাম জামায়াতের প্রস্তুতি সভা বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আসলাম চৌধুরী

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত এই টার্মিনালের মাধ্যমে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এলএনজি সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও উন্নত করার উদ্যোগ নেয়া হচ্ছে।

এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো স্থাপন করা হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে গ্যাসের সংকটও অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025