সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সারা দেশে তাপমাত্রা আরও কমবে

সারা দেশে রাত–দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে জারি করা পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টা মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে দেশের সর্বত্রই।

ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শীতের প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত তাপমাত্রাও কমবে।দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই স্থানে অবস্থান করছে এবং এটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা দেশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

পরবর্তী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025