শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে : রিজভী

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। আর সেখানে যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

রিজভী বলেন, এ দেশের সব ক্ষেত্রে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, তাই প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন তাদের জমিদারি সারা জীবন থাকবে। পাঁচ আগস্টের পর অনেকের মানসিক পরিবর্তন হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্য সে কথাই ফুটে উঠেছে।রিজভী আরও বলেন, আমাদের সুস্থ সাবলীল যাত্রায় অনেক বাধা আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025