শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় গোসলে নেমে শিশু নিখোঁজ বরিশালে ২ হাজার ৩৫ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন মহিউদ্দিন আহমেদ। এসব সম্পদের বৈধতার প্রমাণ দিতে ব্যর্থ হয়ে তিনি পূর্বপরিকল্পিতভাবে ব্যবসার আড়ালে অর্থপাচারেরও চেষ্টা করেন।

তদন্তে উঠে এসেছে যে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মহিউদ্দিন আহমেদ ৪৬ লাখ ৩৭ হাজার ৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে তিন কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৫২৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও প্রমাণিত হয়েছে।

দুদক সূত্রে আরও জানা গেছে, আসামির ঘোষিত ও গোপন স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত তালিকা চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025