শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করবে, মনে করছেন আইন উপদেষ্টা

রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করবে বলে মনে করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আমার মনে হয় সব রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করেছে, আমি জানি না তারা কী করবেন। তবে আমার মনে হয় এই নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন। কনটেন্ট নিয়ে জুলাই সনদ হচ্ছে। মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আমি বিশ্বাস করি এখানে সবাই সাইন করবেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, যখনই কোনো অন্তর্বর্তীকালীন সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এ ধরনের একটি শঙ্কা থাকে। আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কোনো রকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025