মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

ট্রাইব্যুনালে হাজির আওয়ামী লীগের পাঁচ নেতা

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের হাজির করা হয়। আর উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ডিবি অফিস থেকে হাজির করার কথা রয়েছে।

 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনে উত্তরায় ২০০ এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় সাবেক মেয়র আতিকের ইন্ধনের অভিযোগ রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025