শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
উত্তাল সাগর, বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার জেলে প্রধানমন্ত্রীর জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ, সম্পর্ক পৌঁছাল নতুন উচ্চতায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু ঠাকুরগাঁও উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ

গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ, আহতদের যোদ্ধা স্বীকৃতি দেওয়া হবে

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলনে এ ঘোষণা দেন উপদেষ্টা।

তিনি বলেন, প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে। প্রতিটি জেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।

 

চলতি সপ্তাহেই “জুলাই অধিদপ্তর” গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। জুলাই অধিদপ্তরের আওতায় নিহত শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য তিনটি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে।

তিনি জানান, ক্যাটাগরি-১ এর আহতরা পাবেন ৫ লাখ টাকার অনুদান এবং মাসিক ২০ হাজার টাকা।

 

ক্যাটাগরি-২ এর আহতরা পাবেন ৩ লাখ টাকার অনুদান এবং মাসিক ১৫ হাজার টাকা। ক্যাটাগরি-৩ এর আহতরা পুনর্বাসনে সহযোগিতা পাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025