সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে : অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোন বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোন ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন বিলিয়ে দেন।

অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ‘উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025