বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সকালে নগরীর মুরাদপুর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- পাঁচলাইশ পিলখানা এলাকার আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), ফেনীর পশুরাম উপজেলার মনিপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) এবং নোয়াখালীর সুধারাম উপজেলার নিয়াজপুর গ্রামের প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। তিনজনই পাঁচলাইশ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল শুরু হয়। এ রকম একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, সকালে শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় তারা দ্রুত সরে যাওয়ার সময় ৩ জনকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025