সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

এলজিইডি কর্মচারীর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার নামে এলজিইডির কার্য-সহকারী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে বন্যা প্রকল্পের কার্য-সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে কর্মরত সানোয়ার হায়দার বেশ কিছুদিন ধরে তার পারিবারিক নানা বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সপ্তাহখানেক আগে তার স্ত্রী তাকে তালাক দিলে তিনি আরও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে সানোয়ার হায়দার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেনের নীচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আশীষ চন্দ্র দে বলেন, ঘটনাস্থলেই সানোয়ার হায়দারের মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

 

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানার পরই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং তার পরিবারকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025