বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

পাকিস্তানের সঙ্গে ২৪টি চুক্তিতে স্বাক্ষর করেছেন এরদোগান

পাকিস্তান সফরে শেষে দেশে ফিরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোট ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

সংবাদমাধ্যম দুটি জানায়, এরদোগানকে উষ্ণভাবে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছি। এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে। ’

কূটনৈতিক ফ্রন্টে, এরদোগান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার শুভকামনা থাকবে নওয়াজ শরিফের জন্য।

’ 

এদিকে এরদোগানের সঙ্গে দেখা করেছেন মরিয়ম নওয়াজ। আলাপচারিতার সময় তুরস্কের প্রেসিডেন্টকে তার বাবার শুভেচ্ছা জানান। সেই সঙ্গে জানান তার বাবা নওয়াজ শরিফের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে তিনি এরদোগানের সুস্থতা কামনা করেছেন।

 

দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাদের পারস্পরিক স্বার্থের ওপর জোর দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও আলোচনা করেছেন। সেই সঙ্গে এরদোগান পাকিস্তান বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শন করেছেন এবং দেশটির যুদ্ধবিমানগুলির একটি চিত্তাকর্ষক মহড়া প্রদর্শন দেখেন।

দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৃক্ষ রোপণ করেন।

সেই সঙ্গে পাকিস্তান সফরে এরদোগান এবং শেহবাজ বাণিজ্য, মিডিয়া, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিনিময় বৃদ্ধি করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025